Skip to content
শনিবার ১৭ অক্টোবর, ২০২৬ ১ কার্তিক, ১৪৩৩
সর্বশেষ
সর্বশেষ
জাতীয়

আজ সারা দিন গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

gas
পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় আজ ১৮ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় শুক্রবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৮ ঘণ্টা তিতাস গ্যাসের আওতাধীন সব শ্রেণির গ্রাহকের প্রান্তে গ্যাসের চাপ কম থাকতে পারে। এ সময়ে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকরা গ্যাস ব্যবহারে সাময়িক ভোগান্তির সম্মুখীন হতে পারেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।